নতুন কুঁড়ি স্পোর্টস এ পৌর এলাকার ১২-১৪ বছরের ছেলে-মেয়েদের খেলার সকল ইভেন্টে অংশ গ্রহন প্রসঙ্গে।
Posted on April 26th, 2026
রেজিষ্ট্রেশন লিংক…….
★স্বপ্নের পথে, বিজয়ের সাথে ★
‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’! 







আপনার সন্তান বা পরিচিত কোনো কিশোর কি খেলাধুলায় দারুণ পারদর্শী? তাদের বিশ্বমঞ্চে তুলে ধরার এখনই সময়! তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুরু করেছে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
কারা অংশ নিতে পারবে?
বয়স: ১২ থেকে ১৪ বছর।(২/৫/২০১২ থেকে ২/৫/২০১৪ এর মধ্যে যাদের জন্ম)
ক্যাটাগরি: ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তাইকোয়ানডো)।
কেন এই সুবর্ণ সুযোগ?এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভারা পাবে দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ এবং পেশাদার খেলোয়াড় হওয়ার অনন্য সুযোগ!
রেজিস্ট্রেশনের সময়সীমা: ১৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল, ২০২৬।
আবেদন করুন আজই: https://notunkurisports.gov.bdঅনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ২৫-২৭ এপ্রিল উপজেলা পর্যায়ে বাছাইপর্বে অংশ নিতে হবে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ২ মে ২০২৬ থেকে শুরু হবে দেশব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
শেয়ার করে পৌঁছে দিন দেশের প্রতিটি প্রান্তে, যাতে কোনো প্রতিভা ঝরে না পড়ে। আগামীর বাংলাদেশ হবে মাঠের রাজা! 



#NotunKuriSports #TalentHunt #BangladeshSports #FutureChampions #নতুনকুঁড়ি
