আমাদের প্রতিজ্ঞা দেশকল্যাণ, উদ্ভাবন, জনসেবা, সততা, নিরপেক্ষ ও দারিদ্র মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়েতোলা।

চুয়াডাঙ্গা পৌরসভা

বিভিন্ন কার্যক্রমের ছবি

২০২৫-২৬ অর্থ বছরে চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা/কর্মচারীদের (৭ম – ১৬ গ্রেডের) পৌরসভা পরিচালনা সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের আলোকচিত্র। তারিখ: ২২ জুন’ ২০২৬ খ্রি.। - জুন ২২, ২০২৬ ইং

মা ও শিশু সহায়তা কর্মসূচী ‘বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪’ বিষয়ক পৌরসভা কিমিটির প্রশিক্ষণ এর আলোকচিত্র। তারিখ: ১৭ জুন’ সকাল: ১০.০০ ঘটিকা, চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তন। - জুন ১৮, ২০২৬ ইং

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান দেশব্যাপী বৃক্ষরোপণ উদ্বোধন করেন। তিনার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ১৩ জুন’ ২০২৬ তারিখ চুয়াডাঙ্গা পৌর এলাকায় উৎসবমূখর পরিবেশে বৃক্ষরোপণ উদ্বোধন এর আলোকচিত্র। উদ্বোধন করেন: পৌরসভার সম্মানিত প্রশাসক জনাব শারমিন আক্তার, এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ। - জুন ১৪, ২০২৬ ইং

জেলা প্রশাসনের উদ্যেগ্যে পৌরসভার সহযোগীতায় সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা অংশ হিসেবে ১৬ মে’ ২৬ রোজ শনিবার সকাল: ৯.০০টা হতে পৌর এলাকার সকল প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় একযোগে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। - মে ১৭, ২০২৬ ইং

ইপিআই কার্যক্রমে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ সাফল্যমন্ডিত করতে পৌরসভা পর্যায়ে শিক্ষক সেমিনারে বক্তব্য রাখছেন পৌর প্রশাসক জনাব শারমিন আক্তার, উপস্থিত আছেন পৌর এলাকার সকল মাদ্রাসা ও প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকগণ। পাওয়ার পয়েন্ট প্রেজেনট্রেশনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন: জনাব ডাঃ সাজিদ হাসান, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, চুয়াডাঙ্গা। তারিখ: ২৮ এপ্রিল ২০২৬, বেলা: ১১.০০ ঘটিকা। - এপ্রিল ২৮, ২০২৬ ইং

২০ এপ্রিল’২০২৬, সকাল: ১১.০০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টেট মিজ্ লুৎফুন নাহার, চুয়াডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন। এ সময় পৌর প্রশাসক জনাব শারমিন আক্তার সহ পৌরসভার বিভিন্ন শাখার প্রধানগণ ও সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে তিনি আরো স্বচ্ছ ও জনমুখী ভাবে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। - এপ্রিল ২০, ২০২৬ ইং