আমাদের প্রতিজ্ঞা দেশকল্যাণ, উদ্ভাবন, জনসেবা, সততা, নিরপেক্ষ ও দারিদ্র মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়েতোলা।
চুয়াডাঙ্গা পৌরসভা
বিভিন্ন কার্যক্রমের ছবি
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট-২০২৬ এ ১ম সেমি ফাইনাল খেলার আলোকচিত্র। তারিখ: ১৯ সেপ্টেম্বর’ ২০২৬ খ্রি. - সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট-২০২৬ এ পৌরসভার অংশগ্রহনের আলোকচিত্র। তারিখ: ১৩ সেপ্টেম্বর’ ২০২৬ খ্রি. - সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং
জেলা প্রশাসক জনাব লুৎফুন নাহার, চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয় পরিদশনের আলোকচিত্র। তারিখ: ১৮ আগষ্ট’ ২০২৬ খ্রি. - আগস্ট ১৯, ২০২৬ ইং
প্রাথমিক স্বাস্থ্য সেবার আওতায় (২০২৫-২০২৬) অর্থ বছরে বরাদ্দকৃত অর্থে পৌর এলাকার হত দরিদ্র গর্ভবর্তী মায়েদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার ও মাল্টিপল মাইক্রো নিউট্রিয়েট সাপ্লিমেন্টস পৌর প্রশাসক জনাব শারমিন আক্তার ১৫ জুলাই’ ২০২৬ সকাল: ৮.০০ ঘটিকায় পৌরসভা চত্বর হতে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তিথি মিত্র, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর খান সহ সংশ্লিষ্ট কর্মচারীগণ। - জুলাই ১৫, ২০২৬ ইং
ভারী বর্ষণে জলবদ্ধতার জন্য ০১ ওয়ার্ড ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারের মধ্যে পৌরসভার পক্ষে ত্রাণ বিতরণের আলোকচিত্র, তারিখ: ১২ জুলাই ২০২৬। - জুলাই ১৩, ২০২৬ ইং
সম্প্রতি অতিবর্ষণে চুয়াডাঙ্গা পৌরসভার ০১ ওয়ার্ড ভিমরুল্লা এলাকায় জলবদ্ধতার কারনে কিছু পরিবার ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণ করে, পৌর প্রশাসক জনাব শারমিন আক্তার ১১ জুলাই সকাল:৭.৩০ ঘটিকায় উক্ত এলাকা পরিদর্শন করেন এবং আশ্রয় নেওয়া পরিবার সদস্যদের খোজ খবর নেন ও তাদের সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন-পৌর নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুব খান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনিছুজ্জামান সহ পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম মনি প্রমুখ। পৌর প্রশাসক জনাব শারমিন আক্তার, সংশ্লিষ্ট কর্মকর্তাকে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনের জন্য নির্দেশনা দেন। নির্দেশ অনুযায়ী কাজ চলমান আছে। - জুলাই ১২, ২০২৬ ইং